| নান্দাইলে ভোটার-প্রার্থী মুখোমুখি | |
|
|
|
অনুষ্ঠানে
প্রতিদ্বন্দ্বীতাকারী ৩ জন প্রার্থীর মধ্যে দু'জন চেয়ারম্যান প্রার্থী রফিক
উদ্দিন ভুঁইয়া ও আঃ সাত্তার ভুঁইয়া উপস্থিত থেকে নির্বাচিত হলে কে কি করবেন তা
নিয়ে বক্তব্য রাখেন৷ বক্তব্য শেষে উপস্থিত দর্শকরা তাদেরকে এলাকার উন্নয়ন
সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন৷ চেয়ারম্যান পদপ্রার্থীরা সাগ্রহে এসবের জবাব
দেন৷ উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট সাংবাদিক, গবেষক সৈয়দ আবুল মকসুদ, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক জিয়াউল হক, সাংবাদিক সেলিম সামাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী ওয়াছি উদ্দিন৷ আমন্ত্রিত বক্তারা পৌর নির্বাচনে সং ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার আহবান জানান৷ নান্দাইল প্রেসকাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জীবক দিলীপ সরকার, সমূর্ত্ত জাহান মহিলা কলেজের প্রভাষক অরবিন্দ পাল ও নান্দাইল প্রেসকাবের সাধারণ সম্পাদক হান্নান মাহমুদ৷ সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত প্রার্থীদের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে শপথ পাঠ করান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷ |
|
© 2004 SHUJAN. All rights reserved.