| Gouripur Pourashava Election |
| গৌরীপুরে চেয়ারম্যান পদপ্রার্থীরা জনগণের মুখোমুখি | ||
প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের আহবানে গড়ে ওঠা সচেতন নাগরিকদের একটি উদ্যোগ 'সুজন' - সুশাসনের জন্য নাগরিক৷ সুজন এর আয়োজনে গত ৫ মে ২০০৪, গৌরীপুর পাবলিক হলে গৌরীপুর পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থীরা জনগণের মুখোমুখি হন৷ পৌরসভা নির্বাচনে অর্থ ও অস্ত্রের প্রভাবমুক্ত পরিবেশে, সুষ্ঠু ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে সং ও যোগ্য প্রার্থী নির্বাচিত হোক- এই প্রত্যাশায় 'সুজন' এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে৷ |
|
|
|
এই অনুষ্ঠানে গৌরীপুর পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থী চারজনের সকলেই-জনাব আব্দুল আলী, জনাব আব্দুল খালেক মুন্সি, জনাব শফিকুল ইসলাম হবি এবং জনাব মাহাবুব আলম ফারুক উপস্থিত ছিলেন৷ চেয়ারম্যান প্রার্থীরা এলাকার উন্নয়নে তাদের পরিকল্পনার কথা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন৷ তারা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সকলেই প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, নির্বাচনে যেই বিজয়ী হোন না কেনো নির্বাচনের ফলাফল তারা মেনে নেবেন৷ তারা এও বলেন যে, নির্বাচনের পরে তারা সকলেই এলাকার উন্নয়নে একযোগে কাজ করবেন৷ অবঃ শিক্ষক জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়াজুল হাসনাত৷ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মেহের-ই-খোদা, সাংবাদিক আজম জহিরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনালের জনাব একরাম হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের স্বপন কুমার সাহা প্রমুখ৷ প্রসঙ্গত সুজন গত ২১ এপ্রিল থেকে শুরু করে ৬ মে পর্যন্ত মোট ১৮ টি পৌরসভায় এরকম মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করেছে৷ |
||
|
|
||
![]() |
প্রার্থীরা অঙ্গীকার ব্যক্ত করছেন
|
|
![]() |
নির্বাচনী পোষ্টারের মাঝে সুজনের পোষ্টার | |
| Home Feedback |