"নির্বাচনী সংস্কার ইস্যু ও সুনামগঞ্জ নির্বাচন প্রেক্ষিত" মতবিনিময় সভা

আজ (০৯ জুলাই)
সকাল ১০ টায় প্রেস ক্লাবের হল রুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে 'নির্বাচনী
সংস্কার ইস্যু
ও সুনামগঞ্জ নির্বাচন প্রেক্ষিত' শীর্ষক সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়
৷ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব
করেন সুজনের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ
৷ অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ,এস,এম শাহ্জাহান ও সুজনের
সদস্য সচিব ড: বদিউল আলম মজুমদার
৷
এছাড়া বিভিন্ন পর্যায়ে
আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক আমার দেশের প্রতিনিধি কাজী হাফিজ, দৈনিক অবজারভার
প্রতিনিধি খন্দকার মহিফুল ইসলাম, নাগরিক উদ্যোগের জাকির হোসেন প্রমূখ
৷
অধ্যাপক মোজাফ্ফর আহমদ তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক দলের কোন নিবন্ধন
নেই এবং দেশের বৃহত্ দলগুলো এতে রাজী হচ্ছে না
৷ রাজনৈতিক দলের মধ্যে
গণতন্ত্র চর্চা নেই
৷ সর্বোপরি রাজনৈতিক সদাচার নেই
৷ যা থাকলে নির্বাচন
প্রক্রিয়া অনেক ইতিবাচক হবে এবং তত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা থাকবে না
৷ যে কোন তথ্য সকল
নাগরিকের জানার অধিকার রয়েছে, কিন্তু সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনের ক্ষেত্রে তা
যথাযথভাবে অনুসরণ করা হয়নি
৷ তিনি হলফনামার বিষয়টি তুলে
ধরে বলেন সুনামগঞ্জের ক্ষেত্রে তা যথাযথভাবে পালন করা হয়নি
৷ তিনি বলেন শিক্ষাগত
সম্পর্কিত তথ্য দেবার ক্ষেত্রে কয়েকজন প্রার্থী
'প্রযোজ্য
নয়'
বা 'না'
হিসেবে উল্লেখ করেছেন
৷ এছাড়া সকল প্রার্থীর ঋণের
তথ্যও উল্লেখ নেই
৷ প্রার্থীদের অর্থ বিষয়েও
সুস্পষ্ট কোন তথ্য উল্লেখ নেই তাই এ থেকে ধরে নেয়া যায় যে প্রার্থীরা নির্বাচনের
ব্যয়ের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন
৷ সুতরাং হলফ করে যে সকল
তথ্য দেয়া হয়েছে তার অধিকাংশই সঠিক নয় বলে আমরা মনে করি
৷ তবে যেহেতু
হলফনামাগুলো জনসমক্ষে প্রচার করা হয়নি বা সংবাদ মাধ্যমকে দেয়া হয়নি এর সত্যাসত্য
নিরূপণ করা সম্ভব নয়, এটাও রায়ের মূল লক্ষ্যের ব্যত্যয়
৷ এ ধরনের কোন ব্যতিক্রম
ঘটলে রিটার্নিং অফিসার ঐ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করতে পারেন
৷ উল্লেখিত হলফনামার সকল
তথ্য না দিলে প্রার্থীর বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে
তারও উল্লেখ সুস্পষ্ট নয়
৷ সামনে আরো উপনির্বাচন এবং
তারও পরে জাতীয় নির্বাচন আসছে
৷ প্রার্থীগণ যাতে তাদের
সঠিক তথ্য ভোটারদের অবগতির জন্য দেন সে ব্যাপারে তিনি গণমাধ্যমকে একটি বলিষ্ঠ
ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন
৷ পুরো ব্যবস্থাটাই
দায়সারা গোছেরভাবে পালন করা হচ্ছে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন
৷ ১৯৭৩ সালের অর্ডার
অনুসারে ভুল তথ্য প্রদান করলে নির্বাচন কমিশন দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করতে
পারেন
৷ কিন্তু রাজনৈতিক বা যে কোন
কারণেই হোক সুনামগঞ্জের রিটানিং অফিসার সেটা করতে চাচ্ছেন না বলেই প্রতীয়মান হয় বলে
তিনি উল্লেখ করেন
৷

এ,এস,এম শাহ্জাহান বলেন একটা ছোট মানুষ একটা ছোট ঘরে ঢুকে ভোট দেয় এবং সেখানেই শুরু হয় গণতন্ত্র ৷ কাজেই কাকে ভোট দিলাম সেটা ভালোভাবে জানা না থাকলে নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় না, যার ফলে সত্যিকারের গণতন্ত্রও প্রতিষ্ঠিত হয় না ৷ মাননীয় আদালত রায়ে প্রার্থীদের যে আটটি তথ্য প্রকাশ করার কথা উল্লেখ করেছেন সেগুলো রিটার্নিং অফিসার কর্তৃক সবরাহকৃত তথ্যে সঠিকভাবে প্রতিফলিত হয়নি ৷ নির্বাচন কমিশন এই অসম্পূর্ণ তথ্য প্রদানের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন বলে মনে হয় না ৷ অথচ নির্বাচন কমিশনের অসম্পূর্ণ হলফনামাসহ ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র বাতিল করার ক্ষমতা রয়েছে ৷

ড: বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনটি একটি ঐতিহাসিক ঘটনা এবং একটি টেস্ট্ কেস ৷ তিনি বলেন, হাইকোর্টের রায়ে প্রার্থীদের সম্পর্কে যে সকল তথ্য প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে তা যথাযথভাবে অনুসরণ করলে আমরা ভালো-মন্দের তফাত্টা বুঝতে পারবো ৷ এর ফলে একদিকে ভালো লোক নির্বাচন করতে আগ্রহী হবেন, অন্যদিকে অসত্ রাজনীতিবিদ ও কালো টাকার মালিকগণ নির্বাচন করতে নিরুত্সাহিত হবেন ৷ নির্বাচন কমিশন যে পরিপত্র জারি করেছে সেখানে প্রার্থী তথ্য গোপন করলে শাস্তির বিষয়ে সুস্পষ্ট কোন ব্যাখা নেই ৷ কিন্তু আমাদের সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের শাস্তি প্রদানের ক্ষমতা রয়েছে ৷ কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে ৷ ফলে সুনামগঞ্জ ৩ উপনির্বাচন নিয়ে একটা দায়সারা কার্যক্রম চলছে ৷ অথচ সুনামগঞ্জ নির্বাচনে কি হবে তার উপর নির্ভর করছে আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী নির্বাচিত হবে ৷ সত্, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করতে পারলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধ হবে ৷ সংস্কারের ক্ষেত্রে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার এ দুটো খুবই আলোচিত বিষয় কিন্তু প্রার্থী ও রাজনৈতিক দল এ দুটি দিকেও দৃষ্টিপাত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন ৷
| Home / Feedback / Subscribe |
|
For technical
information contact:
webmaster |