9 JANUARY 2005

রাজনৈতিক সংস্কার ছাড়া গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব নয়


নির্বাচনী তথা রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির প্রয়াসে এবং এক্ষেত্রে সুশীল সমাজের কার্যকর ভূমিকার লক্ষ্যে 'সুজন - সুশাসনের জন্য নাগরিক' এবং 'নাগরিক উদ্যোগ' ধানমন্ডিস্থ ড
ব্লিউভিএ মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুর্শীদ, ড. মির্জা এম হাসান, ড. মেহের -ই- খোদা, ড. আখতার সোবহান খান, আ, ফ, ম আব্দুল হক, নাগরিক উদ্যোগের সমন্বয়কারী জাকির হোসেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন  
আলোচনায় বক্তাগণ নির্বাচন তথা রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন
 

বিষয়গুলো হলো
-

আলোচনায় অংশগ্রহণকারীগণ অভিমত ব্যক্ত করেন সমাজের সবক্ষেত্রের প্রতিষ্ঠানকেই রেজিষ্ট্রেশন করতে হয় অথচ রাজনৈতিক দলগুলো তা করে না রেজিষ্ট্রেশনকৃত রাজনৈতিক দল হলে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা হবে বলে অনেকে অভিমত ব্যক্ত করেন সমাজে যাদের বিত্ত নাই অথচ সমাজ কর্ম করে তারা যাতে নির্বাচন করতে পারে তার জন্য সকল পর্যায়ের প্রার্থীদের সম্পদ এবং আয়ে হিসাব প্রদানের পক্ষে মত দেন তারা

অধ্যাপক মোজা
ফ্ফর আহমদ ভারত বর্ষের উদাহরণ দিয়ে বলেন সেখানে যাদের ক্রিমিনাল রেকর্ডস আছে তাদের পদ যাতে খারিজ হয়ে যায় সে চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন জনসাধারণের মাঝে উন্মুক্ত হওয়া উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন ৷ আলোচনায় স্পষ্ট হয়, আমাদের নির্বাচন কমিশনের স্বাধীনভাবে খরচ করার ক্ষমতা এবং নিজস্ব সচিবালয় থাকা প্রয়োজন

ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি দেশে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই
তাই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য নাগরিক সক্রিয়তা জরুরী ৷ সেই নাগরিকদের সোচ্চার ও জোটবদ্ধ হওয়ার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন

রাজনৈতিক সংস্কার ছাড়া গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ স
ম্ভব নয় এ বোধ থেকে সম্মিলিত নাগরিকগণ আগামী ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দেন

দিনশেষে পরিকল্পনা হয় পরবর্তীতে ঢাকায় 'রাজনৈতিক সংস্কারের' বিষয়ক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে
আলোচনায় অংশ নেয়ার জন্য, গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য এবং জনস্বার্থ সংরক্ষণের দায়িত্ব নেয়ার জন্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ অংশগ্রহণকারী আলোচকদের ধন্যবাদ জানান তিনি সকল সচেতন নাগরিক ও সংগঠনকে সম্পৃক্ত ও সক্রিয় করার আহবান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন
 


Home, Feedback

© 2005 SHUJAN. All rights reserved.