জুলাই, ২০০৫

জনস্বার্থে দায়েরকৃত মামলার শুনানী

গত ১৭ জুলাই, ২০০৫ তারিখে  অধ্যাপক মোজাফ্ফর আহমদ এর নেতৃত্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল এ মামলার বাদীপক্ষের অন্যান্যরা হলেন, অধ্যাপক বদিউল আলম মজুমদার, অধ্যাপক তোফায়েল আহমেদ, শারমিন মুর্শিদ এবং সৈয়দ আবুল মকসুদ  

১৮ জুলাই হাইকোর্টে মাননীয় বিচারপতি জনাব মো: আব্দুল মতিন চৌধুরীবিচারপতি মামনুর রহমান এর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট পিটিশন নং ৫০৬৯/২০০৫ এর শুনানী অনুষ্ঠিত হয় ৷ শুনানী শেষে মাননীয় বিচারকগণ নিবার্চন কমিশন ও প্রধান নিবার্চন কমিশনারের ওপর আগামী দুই সপ্তাহের মধ্যে তিনটি বিষয়ে রুলনিশি বা কারণ দর্শানোর আদেশ জারি করেন
 

কারণ দর্শানোর বিষয়গুলো হল:

  ১. গত ২৪ মে ২০০৫ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এক রায়ে (আব্দুল মোমেন চৌধুরী ও অন্যান্যরা বনাম বাংলাদেশ, ২০০৫ সালের রিট পিটিশন নং ২৫৬১) জাতীয় সংসদ নিবার্চন অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ৮ ধরনের তথ্য সম্বলিত হলফনামা পেশের নির্দেশ প্রদান করেন ৷ বিবাদীগণ কেন মাননীয় হাইকোর্টের ঐ নির্দেশ যথাযথভাবে পালন করেননি এবং হলফনামায় বিশেষত স্থাবর-অস্থাবর সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য প্রদানে প্রার্থীদেরকে বাধ্য করতে কেন অপারগ হয়েছেন?
 
  ২. গণপ্রতিনিধিত্বমূলক আদেশ-১৯৭২ এর ৪৪এএ ধারা অনুযায়ী প্রার্থীদের নিবার্চন ব্যয়ের সাম্ভাব্য খাত সম্পর্কে এবং তাদের সম্পদ, দায়-দেনা সম্পর্কিত প্রদত্ত বিবরণী ও আয়কর রিটার্নের কপি আইনানুগভাবে চাওয়া সত্ত্বেও কেন বাদীদেরকে তা দেয়া হয়নি?
 
  ৩. নিবার্চন কমিশন এবং রিটানিং অফিসার গণপ্রতিনিধিত্বমূলক আদেশ-১৯৭২ এর ৯৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় বিধি প্রণয়ন করার মাধ্যমে কেন মাননীয় আদালতের গত ২৪ মে তারিখের রায়কে যথাযথভাবে কাযর্কর করেননি?
 

উক্ত রিট মামলাটি পরিচালনা করেন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. জহির এবং তাকে সহায়তা করেন ব্যারিস্টার সারা হোসেনড. শাহদীন মালিক
 


Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh