|
রাজশাহীতে সফলভাবে সম্পন্ন হল দেশের প্রথম নির্বাচনী অলিম্পিয়াড
|
|

নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার ইত্যাদি বিষয়ে তরুণ যুব সমাজের মাধ্যমে
দেশব্যাপী সচেতনতা ও গণজাগরণ সৃষ্টির জন্য আজ (১০ জুলাই, ২০০৬) সকাল
৮.০০
টায় রাজশাহী মহানগরীর মনিবাজারের জেলা পরিষদ মিলনায়তনে সুজন-সুশাসনের
জন্য নাগরিক, রাজশাহী জেলা শাখার আয়োজনে এক নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত
হয়
৷ অনুষ্ঠানে প্রধান অতিথি সুজনের কেন্দ্রীয় সভাপতি ও দেশের বিশিষ্ট
অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে
অনুষ্ঠানের সূচনা করা হয়
৷ এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজনের
কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও রাজশাহী সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র এ্যড. এম, এ, হাদী
৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
প্রদান করেন _ সুজন রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আ.ন.ম সালেহ এবং
সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ড. এএইচএম জেহাদুল করিম
৷
|
|
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, আমাদের দেশের
উন্নয়ন যদি জনকল্যাণমূখী করতে হয় তাহলে আমাদের দেশে দায়বদ্ধ প্রশাসন ও
জবাবদিহিমূলক রাজনীতি প্রচলিত হতে হবে
৷ এ দেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
অর্জিত স্বাধীনতা আমাদের জন্য প্রত্যাশা সৃষ্টি করেছিল যে, এ দেশে সকল
নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে _ এভাবেই গণতন্ত্র সংহত হবে
৷ সকল জনসেবা
প্রতিষ্ঠানে সত্ নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে উজ্জল ভবিষ্যতের দিকে৷
নির্বাচনী অলিম্পিয়াড তরুণ সমাজের মধ্যে এমন দায়বদ্ধ নাগরিক সচেতনতা
সৃষ্টিতে সফল ভূমিকা রাখবে _ এটাই আমাদের একান্ত কামনা
৷ |
|

বিশেষ অতিথি সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজমুদার
বলেন, আমরা নাগরিক, নাগরিকরা রাষ্ট্রের মালিক
৷ কিন্তু আমাদের মালিকানা
ছিনতাই হয়ে গেছে
৷ এই অনুষ্ঠান মালিকানা দাবি করার অনুষ্ঠান, এটি অধিকার
সচেতন হওয়ার অনুষ্ঠান, দায়িত্ব সচেতন হওয়ার অনুষ্ঠান, সুষ্ঠু নির্বাচন
অনুষ্ঠানের সংকল্প গ্রহণের অনুষ্ঠান
৷ এক কথায় এটি আমাদের নাগরিকত্ব
উদযাপনের অনুষ্ঠান
৷ বিশেষ অতিথি এ্যড. এম.এ.হাদী বলেন আসন্ন নবম জাতীয়
সংসদ নির্বাচন দেশবাসীর সামনে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে সুসংহত করার
অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে
৷ ব্যাপক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই সুযোগের
সদ্ব্যবহার করতে হবে
৷
|
|
সভাপতির বক্তব্যে ড. এ,এইচ,এম জেহাদুল করিম বলেন, সুজনের উদ্যোগ মূলত
সুশাসন এবং মুক্তিযুদ্ধের আলোকে দেশে সত্যিকার গণতান্ত্রিক প্রক্রিয়া
প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত
৷ স্বচ্ছ নির্বাচন, নির্বাচন কমিশনের স্বচ্ছতা
এবং সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়া
বাঞ্চনীয়
৷
এছাড়া তিনি আরো বলেন, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন তাদেরকে
নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে
৷
|
|
এই নির্বাচনী অলিম্পিয়াডে প্রায় সাড়ে তিন শত
শিক্ষার্থী অংশগ্রহণ
করেন ৷ তাদের উত্সাহ প্রদান ও তত্ত্বাবধানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক
শিক্ষক উপস্থিত ছিলেন ৷ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেকেই রেজিস্ট্রেশন
ফি প্রদান করেন ৷ এর মাধ্যমে সংগৃহীত তহবিল থেকেই অলিম্পিয়াডটি আয়োজনের সকল
ব্যয় নির্বাহ করা হয় ৷ এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুবই স্বতঃস্ফূর্ত
ও আন্তরিক ৷ রাজশাহীর পরে সুজন সকল জেলায় এই ধরনের নির্বাচনী অলিম্পিয়াড
আয়োজন করবে ৷ সবশেষে সকল অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের সমন্বয়ে
ঢাকায় অনুষ্ঠিত হবে সমাপনী অলিম্পিয়াড ৷ |
|

রাজশাহীতে অনুষ্ঠিত অলিম্পিয়াডের উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে দশ জন এবং
স্নাতক পর্যায় থেকে অপর দশজন বিজয়ী হিসেবে নির্বাচিত হয় ৷ কলেজ ক্যাটাগরিতে
চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্বাচিত হয়েছে যথাক্রমে _ তারিক হাসান এবং
নুরুজ্জামান ৷ গ্র্যাজুয়েশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে _ রুহিদাস চন্দ্র
রায় এবং রানার্স আপ হয়েছে মো: মোতাহিম বিল্লাহ সৈকত ৷ পুরস্কার হিসাবে উভয়
দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপকে ক্রেস্ট এবং উভয় ক্ষেত্রে প্রথম দশ জনকে
মেডেল প্রদান করা হয় ৷ এছাড়া সকল প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হয় ৷
রাজশাহী অলিম্পিয়াডে উভয় দলের শীর্ষ স্থান অর্জনকারী চারজন ঢাকায় অনুষ্ঠিত
জাতীয় নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে ৷ অনুষ্ঠানের এক পর্যায়ে ইয়ূথ
ফোরাম এন্ড কালচারের সদস্য হান্নান ও রুবেল নির্বাচন, গণতন্ত্র ও সুশাসন
বিষয়ে রচিত ঐতিহাসিক গম্ভীরা পরিবেশন করেন ৷ |
|
উল্লেখ্য যে, সুজন কোন এনজিও নয়
৷ এটি একটি নাগরিক উদ্যোগ মাত্র
৷
নির্বাচনী অলিম্পিয়াড কর্মসূচিতে চ্যানেল আই মিডিয়া পার্টনারের ভূমিকা
পালন করছে
৷
|