| ২২ এ, এপ্রিল ২০০৬ |
|
রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশব্যাপী সুজনের মানববন্ধন কর্মসূচি পালিত |
![]() |
আজ সকাল ১১টায় 'সুজন-সুশাসনের জন্য নাগরিক'-এর উদ্যোগে দেশের ৬৪টি জেলা শহরে, ১৭২টি উপজেলা এবং ১২০৩টি ইউনিয়নসহ ১ হাজার ৪ শতাধিক স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ৷ নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সজ্জনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছাব্রতী নাগরিক উদ্যোগ 'সুজন'-এর নেতৃত্বে দীর্ঘদিন ধরেই সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ৷ তারই ধারাবাহিকতায় ব্যাপক স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আজ এই মানবন্ধন কর্মসূচি পালিত হল |
![]() |
| রাজনৈতিক দলসমূহকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা, রাজনৈতিক দলসমূহ কর্তৃক আগামী নির্বাচনে সত্, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীর মনোনয়ন, ভোটারদেরকে প্রার্থীদের সম্পর্কে তথ্য দিয়ে ক্ষমতায়ন, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তভূর্ক্ত করা এবং সুজন প্রস্তাবিত অন্যান্য পদ্ধতিগত সংস্কার প্রস্তাব বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে সুজন এই মানববন্ধন কর্মসূচি পালন করে ৷ সারা দেশে মানববন্ধন কর্মসূচিতে সুজন কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ৷ |
![]() |
ঢাকার মানিক মিয়া এভিনিউ'তে কেন্দ্রীয়ভাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুজনের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও এএসএম শাহজাহান, সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মুহিদুল হক খান, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, বিশিষ্ট আইনজীবী ড. শাহ্দীন মালিক, অধ্যাপক লতিফা আকন্দ, কুমিল্লা বার্ড-এর সাবেক মহাপরিচালক সেকেন্দার আলী মণ্ডল, ব্রতী'র নির্বাহী প্রধান শারমিন মুরশিদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ ৷ এছাড়া রাজনীতিবিদ আসম আব্দুর রব ও রুহিন হোসেন প্রিন্স এ মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন ৷ |
![]() |
|
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, দেশের
মানুষ আজ সজ্জনের শাসন চায়, দুর্নীতিমুক্ত শাসন চায় ৷ এর জন্য নির্বাচন
কমিশনের সংস্কার প্রয়োজন ৷ রাজনৈতিক দলের মাঝে গণতান্ত্রিক চর্চা
নিশ্চিত করতে হবে, তাদের আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে ৷
রাজনৈতিক দলের মাঝে স্বচ্ছতা-জবাবদিহিতার চর্চার জন্যই প্রয়োজন
রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন ৷ তিনি উল্লেখিত দাবি বাস্তবায়নের
লক্ষ্যে মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন । এএসএম শাহজাহান তাঁর বক্তব্যে বলেন, কালোটাকা ও পেশীশক্তির কলুষমুক্ত রাজনীতি চাই, শুধুমাত্র নির্বাচনের দিনের গণতন্ত্র চাই না ৷ রাজনীতিতে জনগণের মতের প্রতিফলনের লক্ষ্যে সুজনের দাবিগুলো আজ গণদাবিতে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন ৷ |
![]() |
হাফিজ উদ্দিন খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা না
থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা সম্ভব নয় ৷ তাই
রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কার আজ অপরিহার্য হয়ে পড়েছে ৷
সৈয়দ আবুল মকসুদ বলেন, দীর্ঘ ৩৫ বছরেও আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত
হয় নি ৷ গণতন্ত্র আজ কলুষিত হয়ে পড়েছে ৷ গণতন্ত্র আজ নকল আর ভেজালে
ছেয়ে গেছে ৷ আজকের মানববন্ধন দেশের জনসাধারণের একটা জাগরণের ইঙ্গিত বহন
করে ৷ এ ধরনের আয়োজন সুস্থ রাজনৈতিক ধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন ৷ |
![]() |
| ড. বদিউল আলম মজুমদার বলেন, জনগণ রাষ্ট্রের মালিক ৷ কিন্তু তাদের মালিকানা আজ অপহৃত অসত্ রাজনীতিবিদ এবং আমলাদের দ্বারা ৷ জনগণ তাই তাদের মালিকানা পুনঃপ্রতিষ্ঠার জন্য সারা দেশে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিচ্ছে ৷ তিনি বলেন, রাজনৈতিক দল গণতন্ত্রের চালিকাশক্তি ৷ গণতান্ত্রিক, স্বচ্ছ এবং দায়বদ্ধ রাজনৈতিক দল ছাড়া তাই গণতন্ত্র টিকে থাকতে পারবে না ৷ কিন্তু আমাদের দেশে যথাযথ রাজনৈতিক দল গড়ে ওঠে নি ৷ রাজনৈতিক দলগুলো মূলত হয়ে গিয়েছে ক্ষমতা এবং ফায়দা দেয়া-নেয়ার সিণ্ডিকেটে ৷ তাই জনগণ আজ একত্রিত হয়ে দাবি করছে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারের সাথে সাথে রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধনের ৷ তিনি বলেন, এভাবে জনগণের জেগে ওঠা ও দায়িত্ব গ্রহণের মাধ্যমেই দেশ থেকে কলুষিত রাজনীতি দূরীভূত হবে, প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র তথা সজ্জনের শাসন ৷ |
![]() |
উপরিউক্ত
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের
নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন ।
তিন সহস্রাধিক নাগরিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি থেকে সমপ্রতি চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর নির্যাতনের তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় ৷ |
![]() |
|
For technical
information contact:
webmaster |