ময়মনসিংহে সুজনের মানব বন্ধন অনুষ্ঠিত


ময়মনসিংহ জেলা শাখা সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে দেশব্যাপী মানব বন্ধনের অংশ হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে সত্‍,যোগ্য ও দায়বদ্ধ প্রার্থী মনোনয়ন রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা, রাজনৈতিক দলের নিবন্ধনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয় ৷ সকাল ১১টায় স্থানীয় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি সুজনের আহ্বায়ক এ এইচ এম খালেকুজ্জামান, শেখর চৌধুরী, নাজিরুল ইসলাম মনি, আবুল মনসুর তোতন, আবুল কালাম, মাহবুব উল আলম বুলবুল, সুব্রত কুমার পাল প্রমূখ ৷



 

 

 

 

 

 

 

এছাড়া ময়মনসিংহের গৌরীপুর ,তাতকুড়া বাজার, কলতাপাড়া, নান্দাইল, শম্ভুগঞ্জ, বানার পাড়, ও সোনারগাঁ, জামালপুরের বাহাদুরাবাদ, সবুজপুর এবং শেরপুর জেলার চর মোচারিয়া, কয়রোড, তিনআনী বাজার, সন্নাসী ভিটা, নালিতাবাড়ী সদর ও শেরপুর শহরের থানা মোড়ে প্রায় ৫শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ৷
 

 

 

 


রিপোর্ট: মাহবুব উল আলম বুলবুল


Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh