| ভোটার লিষ্ট-এর সঠিকতা যাচাই | |
|
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক ভোটার তালিকা ৷ বর্তমানে ভোটার তালিকা প্রণয়নের যে কাজ চলছে তার সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে 'সুজন-সুশাসনের জন্য নাগরিক' একটি প্রাথমিক জরিপ কার্য পরিচালনার উদ্যোগ নিয়েছে ৷ আপনার এলাকায় ভোটার তালিকা প্রণয়ন কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা দেখা আপনার নাগরিক দায়িত্ব বলে আমরা মনে করি ৷ তাই সংযুক্ত জরিপ ফরমটি ডাউনলোড করে আপনার নিজ গ্রামে Random Sampling (দ্বৈবচয়ন)-এর ভিত্তিতে জরিপ করে আমাদের ঠিকানায় অথবা ইমেইলে পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ৷ নির্বাচন কমিশনের খসরা ভোটার তালিকা প্রকাশ করা পর্যন্ত এ কার্যক্রম চলবে ৷ নির্দেশনা: সংযুক্ত জরিপ ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করুন। আপনার এলাকার বা আপনার আশেপাশের মানুষের মাঝে বিলি করুন। পূরণ হয়ে গেলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। |
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন |
| আমাদের ঠিকানা: সুজন-সুশাসনের জন্য নাগরিক ৩/৭ আসাদ এভিনিউ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ইমেইল: shujanbdesh@gmail.com ফোন: ৮১১২৬২২, ৮১২৭৯৭৫ |
|
For technical
information contact:
webmaster |