জরুরি ভিত্তিতে চলমান রাজনৈতিক সংকটের শান্তির্পূণ সমাধানের দাবিতে
‘সুজনে’র মানববন্ধন কর্মসূচি পালিত


জরুরি ভিত্তিতে চলমান রাজনৈতিক সংকটের শান্তির্পুণ সমাধানের দাবিতে ২৮ অক্টোবর, ২০০৬ বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্- ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকার মানিক মিয়া এভিনিউ’তে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন - সুজনের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ, ডর্প এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান, সুজন-এর যুগ্ম সম্পাদক জনাব জাকির হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ও সুজন-এর কোষাধ্যক্ষ জনাব বদরে আলম খান, সাবেক অধ্যক্ষ মাহফুজা খানম, সেবা'র ডাঃ নূরুদ্দীনসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।

মানবন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ সাংবিধানিক প্রক্রিয়ায় বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানান। তারা বলেন, আমরা দেশবাসীর সাথে আনন্দিত যে, বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের লক্ষ্যে ইতোমধ্যেই রাষ্ট্রপতি দুই প্রধান রাজনৈতিক দলের মহাসচিবকে বঙ্গভবনে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। সুজন আশা করছে, রাষ্ট্রপতির এ আহবানে সাড়া দিয়ে দুই দলের নেতৃবৃন্দ বিশেষ করে দুই নেত্রী রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করবেন। এছাড়া বক্তারা আরো বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি মূল্যবান প্রাণ ঝরে গেছে, আমরা আর কোন রক্তপাত দেখতে চাই না। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও শান্তির্পূণ পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় সকল সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন।
 
 
 

Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh