৫ নভেম্বর, ২০০৬
 

“নির্বাচনী আইন ও বিধিসমূহের সংস্কার” শীর্ষক সুজন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 
  ৫ নভেম্বর, ২০০৬ সকাল ১০.০০টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব-এর কনফারেন্স কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুজনের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত “নির্বাচনী আইন ও বিধিসমূহের সংস্কার” শীর্ষক এ সভায় সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ উপস্থাপন করেন, সুজন-এর কোষাধ্যক্ষ ও সাবেক অতিরিক্ত সচিব জনাব বদরে আলম খান।

অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব কাজী এবাদুল হক-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও এএসএম শাহজাহান, সাবেক রাষ্ট্রদূত জনাব আবুল আহসান, নারী নেত্রী ড. হামিদা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব আসিফ নজরুল, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-এর সভাপতি জনাব এ.এইচ এম নোমান, এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট এ বি এম গোলাম মোস্-ফা, এডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মূখ্য বার্তা সম্পাদক জনাব রফিকুল ইসলাম সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলন-এর প্রেসিডেন্ট জনাব অজয় রায় প্রমুখ।

ড. কামাল হোসেন মতবিনিময় সভার বিষয়কে তিনি এ মুহূর্তে সবচেয়ে মূল্যবান বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, আজ দেশ গুরুতর রোগে আক্রান্। জরুরিভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। সুজনের সংবিধানের সংস্কার প্রস্তাবকে তিনি সমর্থন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে বলেন, যোগ্য এব নিরপেক্ষ ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে পুণর্গঠন করতে পারলে এই অল্প সময়ের মধ্যেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ বলেন, আমাদের নির্বাচন সংক্রান্- আইন ও বিধিমালা আছে। কিন্তু সেগুলোতে কিছু পরিবর্তন আসা জরুরি। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি যে সকল আইন পরিবর্তনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই সেগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে সহজেই আইনের পরিণত করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেন। তিনি বলেন, ‘সুজন’ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সাথে আলোচনার ভিত্তিতে ইতোমধ্যেই আইন ও বিধিসমূহের সংস্কারের খসড়া প্রস্তাব তৈরি করেছে। গণমাধ্যম ও আরো অনেক প্রতিষ্ঠানের সক্রিয় উদ্যোগের ফলে এ সকল সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে এবং অনেকগুলো প্রস্তাব গণদাবির রূপ নিয়েছে।
 
     

Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh