সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস্  
ইউনিয়ন পরিষদ নির্বাচন : ২০০৩ গৃহীত কার্যক্রমের প্রতিবেদন
"ইউনিয়ন পরিষদ নির্বাচন
: ‍, যোগ্য ও জনকল্যানে নিবেদিত ব্যক্তি প্রয়োজন"

পটভূমি:
দেশের স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে তৃণমূল পর্যায়ের এবং বৃহত্তম স্তরের নির্বাচন গত ১৬ মার্চ, ২০০৩ সমাপ্ত হলো
৷ গত ২৫ জানুয়ারি, ২০০৩ থেকে শুরু করে দীর্ঘ প্রায় ৫১ দিনে মোট ৪৪৯৫টি ইউনিয়নের মধ্যে ৪২২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো এবার ৷ প্রতিবারের মত এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারা দেশে তৈরি হয়েছিল ব্যাপক উত্‍সাহ উদ্দীপনা ৷ ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের স্থানীয় সরকার ব্যবস্থা বলে এ নির্বাচনকে ঘিরে যেমন মানুষের উত্‍সাহ তৈরি হয় তেমনি উত্তেজনাও তৈরি হয় ব্যাপকভাবে ৷ এবারের সপ্তম ইউনিয়ন পরিষদ নির্বাচনও ব্যাপক উত্‍সাহ ও উত্তেজনা তৈরি করে সারা দেশের ৩৯৩৭২টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে

গণতান্ত্রিক পদ্ধতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে নির্বাচন একটা অপরিহার্য পদক্ষেপ
৷ অথচ এই নির্বাচন প্রক্রিয়াতেই গণতান্ত্রিক রীতি-নীতি মানা হয় না ৷ নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করা হয় যথেচ্ছভাবে ৷ প্রতি বছর নির্বাচনে ভয়াবহ সহিংস ঘটনা ঘটে ৷ সারাদেশের প্রত্যন্ত এলাকা জুড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে

অন্যদিকে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে একদিনের গণতন্ত্রে পর্যবসিত হয়েছে
শুধুমাত্র নির্বাচনের দিন ভোটারদের মতামত গুরুত্ব পায় ৷ প্রার্থীরা নির্বাচনের পূর্বে ভোটারদের মতামত প্রভাবিত করার জন্য বৈধ অবৈধ সকল পন্থাই অবলম্বন করে ৷ নির্বাচন প্রক্রিয়ায় শুরু হয় সন্ত্রাস, কালো টাকা আর ভোট বেচাকেনার খেলা ৷ নির্দলীয় নির্বাচনকে দলীয়করণ করা হয় ৷ প্রশাসনকে প্রভাবিত করে অন্যায়ভাবে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয় ৷ নির্বাচনের পূর্বে সন্ত্রাস এবং টাকার যে খেলা চলে তা যে কোন সাধারণ দরিদ্র ভোটার বিভ্রান্ত হওয়ার জন্য যথেষ্ট

নির্বাচনের সময়কার এই পরিবেশ যদি বজায় থাকে তবে তা কখনও একজন ভোটারকে সঠিকভাবে ভোট দিতে উত্‍সাহ যোগায় না
৷ টাকার বিনিময়ে নির্বাচন করে গণতন্ত্র বিকশিত হয় না ৷ বরং দূর্নীতি বিকশিত হয় ৷ স, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত না হয়ে সন্ত্রাসী, কালো টাকার মালিক সন্ত্রাসের গড ফাদাররা নির্বাচিত হয় ৷ যার ফলাফল পরবর্তী ৫ বছর ভোগ করতে হয় জনগনকে

অথচ যদি ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা যায়, ইউনিয়ন পরিষদে সত্‍, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচিত করা যায় তবে তা স্থানীয় পর্যায়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
৷ স্থানীয় পর্যায়ে জনগণকে সংগঠিত করে টাকা নির্ভর উন্নয়ন কৌশলের পরিবর্তে গণকেন্দ্রিক উন্নয়ন কৌশল পরিচালিত হতে পারে নির্বাচিত ইউপি প্রতিনিধিদের মাধ্যমে ৷ যার ফলে সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও উন্নয়নের গতি তরান্বিত হতে পারে ৷ যার মাধ্যমে আসতে পারে ক্ষুধা-দারিদ্র্য পীড়িত জনগনের জীবনমানে ব্যাপক উন্নয়ন ৷ তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পেতে পারে ৷ এ প্রক্রিয়াতেই ধীরে ধীরে আমাদের কলুষিত রাজনীতি পরিশুদ্ধ হয়ে উঠতে পারে

এই বিরাট স
ম্ভাবনার প্রেক্ষাপটেই সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গড়ে উঠেছে সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস্ ৷ নির্বাচনকালীন সময়ে সারা দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সর্বজন শ্রদ্ধেয় নির্দলীয় নিরপেক্ষ একদল মানুষের নেতৃত্বে পরিচালিত হয়েছে সত্‍, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচনের পরিবেশ তৈরির কাজ

উদ্দেশ্য ও কাঙক্ষিত ফলাফল :
উদ্দেশ্য :
শক্তিশালী ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে স
ত্‍, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করার জন্য জনগনকে তথ্যভিত্তিক ক্ষমতায়ন করা

কা
ঙ্ক্ষিত ফলাফল:
. জনগন ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সচেতন হবেন
২. ইউনিয়ন পরিষদের উপর তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হবেন
৩. জনগন সচেতনভাবে জেনে, শুনে, বুঝে ভোট দেয়ার ব্যাপারে সচেতন হবেন
৪. প্রার্থীগণ নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে উদ্বুদ্ধ হবেন
৫. নির্বাচিত হলে প্রার্থীগণ নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে সম্পৃক্ত করে পরিকল্পনা গ্রহন এবং তা বাস্তবায়নে উদ্বুদ্ধ হবেন

সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস্ এর কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ:

নির্বাচনী সমাবেশ :
সিটিজেন
স্ ফর ফেয়ার ইলেকশনস্ মানুষের মাঝে নির্বাচন কেন্দ্রীক প্রত্যাশা জাগিয়ে তোলার জন্য বিভিন্ন ইউনিয়নে ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছে ৷ এ সকল সমাবেশে ব্যাপক উত্‍সাহ উদ্দীপনা নিয়ে এলাকার জনগণ অংশগ্রহন করেছে ৷ এ সকল সমাবেশে সম্ভাব্য অনেক প্রার্থীরাও অংশগ্রহন করেছেন ৷ সকলের প্রাবন্ত অংশগ্রহনে এ সব সমাবেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্য তৈরি হয়েছে

সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস্ এর আত্ম প্রকাশ

নির্বাচনী সমাবেশে ভোটারদের আলোচনা থেকে তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধিদের বৈশিষ্ট্য বের হয়ে এসেছে ৷ 
সঠিক ব্যক্তিকে ভোট দেবার জন্য প্রার্থীদের সম্পর্কে তারা কি কি তথ্য জানতে চান তা জানা গেছে
৷ অংশগ্রহনকারীগ অত্যন্ত উত্‍সাহ উদ্দীপনার সাথে এ সকল আলোচনায় অংশগ্রহন করেছেন ৷ তাদের অনেকেই এ রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত রাখার সুযোগ পেয়েছেন এবারই প্রথম ৷ এবার নির্বাচনকে কেন্দ্র করে ৫২টি ইউনিয়নে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নির্বাচনী সমাবেশ : কুমিল্লা হেসাখাল ইউনিয়ন

নির্বাচনী সমাবেশ : পৌরসভা নির্বাচন -নারায়ণগঞ্জে

নির্বাচনী সমাবেশ: 

প্রার্থীদের তথ্যচিত্র /প্রোফাইল তৈরী ও বিতরণ:

ভোটারগণ যাতে প্রার্থীদের ব্যক্তিগত ও সামাজিক গুরুত্বপূর্ণ তথ্য জেনে
শুনে বুঝে ভোট দিতে পারে, সে জন্য চেয়ারম্যান প্রার্থীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে ৪ নভেম্বর, ২০০২ সোনারগাঁয়ের প্রথম নির্বাচনী সমাবেশে জনগণের আলোচনা থেকে বের হয়ে আসে ভোট দেয়ার ক্ষেত্রে বিবেচনার জন্য চেয়ারম্যান প্রার্থীদের কাছে তারা কি জানতে চান ৷ প্রায় একই ধরণের প্রশ্ন উঠে আসে আরো কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশ থেকে ৷ এ প্রশ্নগুলো বিশ্লেষণ করে চেয়ারম্যানদের নিকট থেকে তথ্য সংগ্রহের জন্য একটি তথ্য সংগ্রহ ফর্ম তৈরি করা হয়েছে ৷ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিকট থেকে এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে৷ কোন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিকট থেকে প্রাপ্ত তথ্য একটি কাগজে সন্নিবেশিত করে প্রার্থীদের প্রোফাইল বা তথ্যচিত্র তৈরি করা হয়েছে ৷ এ প্রোফাইল নির্বাচনের বেশ কয়েকদিন পূর্বে ভোটারদের কাছে পৌছে দেয়া হয়েছে ৷ অনেক ইউনিয়নে এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বড় বোর্ডে বড় বড় করে প্রোফাইল লিখে টাঙ্গিয়ে দেয়া হয়েছে ৷ প্রার্থীদের প্রোফাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে ৷ ১৬ টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে তথ্য নিয়ে প্রোফাইল বিতরণ করা হয়েছে

ভোটার-প্রার্থী মুখোমুখী অনুষ্ঠান:

স্থানীয় নাগরিক কমিটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের একই মঞ্চে বক্তব্য রাখার ও জনগণের প্রশ্নের উত্তর প্রদানের আহবান জানান
৷ এই আহবানে সাড়া দিয়ে ৫২টি ইউনিয়নের প্রায় প্রতিটিতেই সকল চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিন হন ৷ প্রত্যেক চেয়ারম্যান প্রার্থী নির্দিষ্ট ৫/১০ মিনিট করে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সুযোগ পান ৷ বক্তব্য প্রদানের ক্রম তৈরি করা হয়েছে লটারীর মাধ্যমে ৷ চেয়ারম্যানদের বক্তব্য শেষে উপস্থিত ভোটারগণ প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে সমান সংখ্যক প্রশ্ন করেছেন ৷ চেয়ারম্যান প্রার্থীরা এ সব প্রশ্নের উত্তর দিয়েছেন
 

ফতেপুরে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী

সাপ্টিবাড়ি ইউনিয়নে ভোটার - প্রার্থী মুখোমখি অনুষ্ঠান

প্রশ্নোত্তর পর্বের পর চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের কাছে ইউনিয়ন পরিষদের উন্নয়ন করার, উন্মুক্ত বাজেট অধিবেশন করার, জনগণকে সম্পৃক্ত করে ইউনিয়নের কার্যক্রমের পরিকল্পনা করার এবং নির্বাচনী সকল আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি প্রদান করেন

ফতেপুর ইউনিয়নে জনগনের সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন একজন চেয়ারম্যান প্রার্থী
 

বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনকে সম্পৃক্তকরণ:
সিটিজেন
স্ ফর ফেয়ার ইলেকশনস্ গড়েই উঠেছে সুশীল সমাজের অন্যতম প্রতিনিধি কয়েকজন দেশবরেণ্য ব্যক্তির সচেতন অবস্থানকে কেন্দ্র করে ৷ তাঁদের নেতৃত্বে সিএফই এর কার্যক্রম বাস্তবায়ন করার জন্য একটি কোয়ালিশন গঠন করা হয় ৷ 
 

লালমনিরহাটে সুধীজনের মতবিনিময় সভা

 সোনারগাঁয়ে প্রথম নির্বাচনী সমাবেশ

কোয়ালিশনে সুশাসন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিয়ে কাজ করে এমন কয়েকটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা অংশগ্রহন করে ৷ বেসরকারি সংস্থা গুলো হচ্ছে - ডেমোক্রেসী ওয়াচ, ব্রতী, সুপ্র, ফেমা, ম্যাস লাইন মিডিয়া সেন্টার, সেড, কেয়ার, ভয়েস, সমতা, জানিপপ প্রভৃতি ৷ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সচিবালয় হিসেবে কাজ করে

স্থানীয় সরকার বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন সুশীল সমাজের প্রতিনিধিগণ

মিডিয়া ক্যাম্পেইন:
প্রচার মাধ্যমে গুরুত্ব সহকারে এবং যথাযথভাবে যাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ পরিবেশন করা হয়, সে ব্যাপারেও আমরা কাজ করেছি
৷ প্রচার মাধ্যমের সহায়তায় দেশবাসীর কাছে এই বক্তব্য তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে বেশ কয়েকবার ঢাকায় এবং জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয় ৷ 

নির্বাচনী সংবাদ পরিবেশনের ধরন ও গুরুত্ব সঠিকভাবে সাংবাদিকদের নিকট তুলে ধরার লক্ষ্যে ঢাকায় ১৪, জানুয়ারী, ২০০৩ -এ এক সাংবাদিক কর্মশালার আয়োজন করা হয় ৷এছাড়া ম্যাস লাইন মিডিয়া সেন্টার লক্ষ্মীপুর জেলায় এক সাংবাদিক কর্মশালার আয়োজন করে ৷ এতে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় ৷ পরবর্তীতে নির্বাচনী সংবাদ পরিবেশনে বিভিন্ন পত্রিকায় এ সকল কর্মশালার ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে

সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংবাদিক জনাব আতাউস সামাদ

কেমন হলো এবারের নির্বাচন:
সিটিজেন
স্ ফর ফেয়ার ইলেকশনস্ ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেনি ৷ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ আমাদের মূল উদ্দেশ্যও নয় ৷ ইউনিয়ন পর্যায়ে আমাদের কাজের ফলাফল বিশ্লেষণের প্রয়োজনে দেশব্যাপী এ নির্বাচনের প্রকৃতি সম্পর্কে ধারনা তৈরির চেষ্টা করেছি ৷ জাতীয় দৈনিক সংবাদপত্র এবং বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠনের রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটা ধারণা এখানে দেয়া হলো

সংবাদ পত্রের নাম  সময়কাল নিহত  আহত স্থগিত কেন্দ্র সংঘর্ষ
দি ডেইলী স্টার  ২৫ জানু-১৬ মার্চ ৮০ ৭৫০০ ১৪০ ৫০০টির চাইতে অনেক বেশী
প্রথম আলো 
 
২৫ জানু-১৬ মার্চ ৬০ ৫৮৫৬ ১৪০ ১৭২ টি কেন্দ্রে, ৬১৯ টি বাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ১০৭ টি দোকান/ ব্যবসা প্রতিষ্ঠান/গাড়ী
আজকের কাগজ  ২৫ জানু-১৬ মার্চ ৬২ ৫৫০০ ১৪০ ২৯০ টির চাইতেও অনেক বেশী

১৯৯৭ ও ২০০৩ ইউনিয়ন পরিষদ নির্বানের তুলনামূলক চিত্র

বিবেচ্য বিষয়  ইউপি. নির্বাচন ১৯৯৭ ইউপি. নির্বাচন ২০০৩
মোট ইউনিয়ন সংখ্যা  ৪২৯৮ ৪২২৩
মোট চেয়ারম্যান প্রার্থী সংখ্যা  ১৯৬৭৬ ২১৩৭৬ মহিলা প্রার্থী - ২০২
মোট সাধারন সদস্য প্রার্থী  ১৩৯৮২৬ ১৩৭৯০৯ মহিলা প্রার্থী - ৫৪৬
মোট মহিলা প্রার্থী সংখ্যা (সংরক্ষিত) ৪৪১৩৪ ৩৯৪১৯
নির্বাচিত চেয়ারম্যান সংখ্যা ৪২৯৮ মহিলা চেয়ারম্যান ২০ জন ৪২২৩ মহিলা চেয়ারম্যান - ২২
নির্বাচিত সাধারন সদস্য সংখ্যা  ৩৮৬৮২ মহিলা- ১১০ জন ৩৮০০৭ মহিলা - ৭৯
মহিলা সদস্য সংখ্যা( সংরক্ষিত আসন) ১২৮৯৪ ১২৬৬৯
নির্বাচনী সংঘাতে নিহত ৩১ ৮০
নির্বাচনী সংঘাতে আহত ৫০০ ৭৫০০

নির্বাচন স্থগিত কেন্দ্রের সংখ্যা

৪১৮ ১৪০
স্থগিত কেন্দ্রের শতকরা হার ১.০৫ ০.৩৬
অভিযোগ পত্র ২০৬২ ৫১১
ভোট প্রদানের হার ৮৩% ৮১.১৯%

সূত্র: ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৯৯৭ প্রতিবেদন - ফেমা, দি ডেইলী স্টার, প্রথম আলো, যুগান্তর

পত্রিকার খবর বিশ্লেষণ করে নির্বাচনের তথ্যচিত্র:
নারী নির্যাতন:

সংখ্যালঘু ও সমাজের দূর্বল অংশের উপর নিপীড়ণ:
সকল নির্বাচনের সময়ই দেখা যায় যে সমাজের সংখ্যা লঘু এবং নারী ও শি
শু এই দূর্বল অংশের উপর নানা প্রকার চাপ এবং অত্যাচার বেশী ঘটে ৷ এবারের নির্বাচনেও পত্রিকার পাতায় দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে সংখ্যা লঘু সমপ্রদায়ের উপর নির্যাতন ঘটেছে

Next Page/ পরের পাতা

 

Viewing Problem? Click here, Download and install Bangla font


Home  / Feedback  / Subscribe

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh