নির্বাচনোত্তর জরিপ ফলাফলের সার সংক্ষেপ
 

বিগত পৌরসভা নির্বাচন ২০০৪ এ সুজন-সুশাসনের জন্য নাগরিক সত্‍‍, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে পৌরসেবা সম্পর্কিত জরিপ, জনগণের তথ্যভিত্তিক ক্ষমতায়ন, প্রার্থীদের জনগণের মুখোমুখি করা সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিল ৷ নির্বাচন পরবর্তী সময়ে এসব কার্যক্রমের প্রভাব যাচাইকরণের লক্ষ্যে আরেকটি জরিপকার্য পরিচালনা করা হয় ৷ জরিপের প্রশ্নমালায় সুজনের কার্যক্রম ভোটারদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলেছে কিনা, বা তারা কিসব বিষয় বিবেচনা করে ভোট দিয়েছেন, সুজনের কার্যক্রম সম্পর্কে তাদের মূল্যায়ন কি প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত ছিল

জরিপ ফলাফল থেকে দেখা যায় য়ে, প্রায় ৩৫% ভোটার কাকে ভোট দেবেন, সুজনের কার্যক্রমের ফলে সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন


নির্বাচন প্রক্রিয়ায় সুজনের কর্মসূচীর
প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন ৫৫.৪% ভোটার৷ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সমাজসেবার মানসিকতা দেখে ভোট দিয়েছৈন প্রায় ২৮.৮% ভোটার, প্রায় ২৪.৫% ভোটার প্রার্থীর সততা দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ভোট প্রদানের ক্ষেত্রে প্রাথীর শিক্ষাগত যোগ্যতা এবং দলীয় সমর্থন প্রাধান্য পেয়েছে যথাক্রমে ১৭.৪% ও ১৬% ভোটারের

অধিকাংশ ভোটার (প্রায় ৫৫.২%) সুজনের সার্বিক কার্যক্রমকে ভালো উদ্যোগ বলে বর্ণনা করেছেন ৷ প্রায় ১৪.১% উত্তরদাতা ভোটার সুজনের এ প্রক্রিয়াটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন ৷ ১১.৯% উত্তরদাতা বলেছেন যে, প্রক্রিয়াটি জনগণকে তথ্য সরবরাহ করে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভূত সহযোগিতা করেছে ৷ প্রক্রিয়াটি পৌরসভায় স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন ৪.৮% ভোটার
 


Home Feedback

Viewing Problem? Click here, Download and install Bangla font