প্রার্থী-জনগণ মুখোমুখি অনুষ্ঠান


১. নির্বাচন পূর্ব

'সুজন'এর উদ্যোগে পৌরসভা নির্বাচন-২০০৪ কে সামনে রেখে মোট ১৯টি পৌরসভায় এই মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্পৃক্ততা, সর্বজনশ্রদ্ধেয় জাতীয় ব্যক্তিত্বের উপস্থিতি, একই মঞ্চে প্রার্থীদের সহাবস্থান এবং জনগণের বিপুল আগ্রহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন এসকল মুখোমুখি অনুষ্ঠান সংশ্লিষ্ট এলাকার নির্বাচনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা৷
 

তারিখ পৌরসভা স্থান সভাপতি অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী
২৪/০৫/০৪ মানিকগঞ্জ কালী বাড়ি প্রাঙ্গণ মফিজুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা, গণফোরাম  উজ্জ্বল আহমেদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, রমজান আলী, বাবু সুদেব সাহা
 
৩০/০৪/০৪  রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মুকুল মোস্তফা (সম্পাদক, সাপ্তাহিক অটল ও আহবায়ক, স্থানীয় সুজন কমিটি)  আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, মহিউল আহমেদ মহি, এডভোকেট ফিরোজ কবির চৌধুরী, হায়াত মাহমুদ মানিক, ডাঃ রওশন আলী
 
২৯/০৪/০৪ নওয়াপাড়া নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় রেজাউল করিম মিন্টু (আহবায়ক, স্থানীয় সুজন কমিটি) সরদার আলিয়ার রহমান, আখতারুজ্জামান তারু, আবু নঈম, মোস্তফা ফারুক আহমেদ, আলহাজ্ব এনামুল হক বাবুল, মওলানা রইছউদ্দিন আনোয়ারী
২৭/০৪/০৪ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক (আহবায়ক, স্থানীয় সুজন কমিটি) আলহাজ্ব মকবুল হোসেন, জনাব মোশারফ, হোসেন রানা, এডভোকেট মাহাবুবুর রহমান, হাফিজ ফেরদৌস স্বপন

 

২৫/০৪/০৪ নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তন এডভোকেট হাবিবুর রহমান ফকির (সভাপতি, নান্দাইল প্রেস ক্লাব) আব্দুস সাত্তার ভূঞা, মোঃ রফিকুদ্দিন ভূঞা
২১/০৪/০৪ তানোর উপজেলা পরিষদ মিলনায়তন মাহমুদুল আলম মাসুদ (আহবায়ক, সুজন, তানোর উপজেলা কমিটি) মোঃ আব্দুল কালাম আজাদ(প্রদীপ সরকার), মওলানা মোঃ আমিনুল হক, এমরান মোল্লা, মোখলেসুর রহমান সরকার ফিরোজ
৩০/০৪/০৪ নড়াইল নড়াইল চৌরাসতা মুন্সী হাফিজুর রহমান (সদস্য সচিব, সুজন) খান মোঃ কবির হোসেন,জুলফিকার আলী জুলু, এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস
০১/০৫/০৪ মহেশপুর, ঝিনাইদহ পৌরসভা মিলনায়তন মোঃ ওয়ালিউল ইসলাম (আহবায়ক, সুজন) মোহাম্মদ আলী, শফিকুল আজম খান, এস.এম শাহাজাহান মোহন
 
০১/০৫/০৪  ব্রাহ্মণবাড়ীয়া উপজেলা অফিস চত্ত্বর প্রফেসর মোখলেছুর রহমান (সভাপতি, সুজন) আল মামুন সরকার, হাফিজুর রহমান মোল্লা,
সৈয়দ নুরুল আলম
০১/০৫/০৪ দাউদকান্দি,
কুমিল্ল্লা
উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুমিনুল হক
( আহবায়ক, সুজন, দাউদকান্দি)
রুহুল আমিন সরকার, শাহ আলম চৌধুরী, খন্দকার শামসুল হক, নাসির উদ্দিন আহমেদ, কেএমআই খলিল, রশিদ মুন্সি, বাহারুজ্জামান ও একজন মহিলা প্রার্থী
০১/০৫/০৪  বরুড়া, কুমিল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণ   ৫ জন প্রার্থী
০২/০৫/০৪ গাইবান্ধা শহীদ মিনার চত্ত্বর মশিয়ার রহমান, সাংবাদিক ওযাহিদুজ্জামান তিতু, শামসুল আলম, ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবুল
০২/০৫/০৪ টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গন খান মোহাম্মদ খালেদ (আহবায়ক, সুজন) শওকত আলী তালুকদার, মোঃ শামসুল হক,
জামিলুর রহমান মিরন, মোজাম্মেল হক, আজাদ খানসুয়ে
০২/০৫/০৪ চাটখিল , নোয়াখালী   অধ্যাপক আব্দুল মতিন নাসির উদ্দিন ভুুঞা, দেওয়ান সামসুল, আরেফীন শামীম, মোসতফা কামাল
০৩/০৫/০৪ পাথরঘাটা, বরগুনা পাথরঘাটা বাজার সিকান্দার হায়াত (শিক্ষক ও সমাজসেবী) আনোয়ার হোসেন আকন, মলি্লক মোঃ আইয়ুব, শাহাবুদ্দিন শাকু
০৪/০৫/০৪ ঝালকাঠি প্রেসক্লাব চত্ত্বর বিমল কুমার সাহা (সহ সভাপতি, প্রেস ক্লাব) সৈয়দ মোয়াজ্জেম হোসেন
০৬/০৫/০৪ পাংশা, রাজবাড়ী শিল্পকলা একাডেমী এস.এম কায়কোবাদ (আহবায়ক, সুজন) কাজী আসকার দানিয়েল সিপার,
ওয়াজেদ আলী মাস্টার
০৫/০৫/০৪ গৌরীপুর, মযমনসিংহ উপজেলা পরিষদ চত্ত্বর আজিজুর রহমান (সভাপতি, সচেতন নাগরিক সমাজ) আব্দুল আলী, আব্দুল খালেক মুন্সী, মাহাবুব আলম, শফিকুল ইসলাম হবি
২৪/০৫/০৪ মানিকগঞ্জ কালিবাড়ী প্রাঙ্গন  মফিজুল ইসলাম খান (সভাপতি, সচেতন নাগরিক সমাজ) উজ্জ্বল আহমেদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, রমজান আলী এবং সুদেব সাহা


এই মুখোমুখি অনুষ্ঠানসমূহে বেশ কয়েকজন বিশিষ্ট, সর্বজনশ্রদ্ধেয় জাতীয় ও স্থানীয় ব্যক্তিত্ব অংশ নেন, যাদের মধ্যে আছেন অধ্যাপক ড.মোজাফফর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক সালিম সামাদ, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক জিয়াউল হক, 'দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ'এর কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.এ.এইচ.এম.জেহাদুল করিম ও ভূ-গোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড.রকিব আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের প্রফেসর ড.তোফায়েল আহমেদ, ড.মেহের -ই-খোদা, শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি ড.আয়েশা খাতুন, প্রাক্তন মন্ত্রী মোসলেম উদ্দিন হাবু মিয়া ও আওলাদ হোসেন খান, বিটিভির সাবেক মুখ্য বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সরকার-সহ অনেকে৷ এছাড়া যুগান্তর, সংবাদ, মানবজমিন, খবরপত্র, বাসস, সাপ্তাহিক ২০০০-এর প্রতিনিধিবৃন্দও বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
 

২. নির্বাচনোত্তর সমাবেশ/মুখোমুখি

সুজনের আয়োজনে নির্বাচন পরবর্তী সময়ে তিনটি পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সমাবেশ এবং মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ তিনটি পৌরসভা হলো ময়মনসিংহের গৌরীপুর, লালমনিরহাট এবং গাইবান্ধা পৌরসভায়৷ এসকল অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিরা পৌরসভাকে ঘিরে তাদের পরিকল্পনার কথা পুনরোল্লেখ করেন এবং পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন৷ উপস্থিত জনগণও নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি উল্লেক করে তাদের চাহিদার কথা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন৷ আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার এই মুখোমুখি অনুষ্ঠান হওয়ার সাথে সাথে উপস্থিত জনগণের সামনে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়৷ অনেকেই বাজেটের দিক নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের চাহিদার কথা উল্লেখ করেন৷ চেয়ারম্যানরা জনগণের চাহিদার কথা বিবেচনা করবেন বলে আশ্বাস দেন৷
 

Home Feedback

Viewing Problem? Click here, Download and install Bangla font