সুজন-সুশাসনের জন্য নাগরিক

SHUJAN-Shushashoner Jannoy Nagorik

SHUJAN is a coalition of individuals across Bangladesh actively working to achieve good governance.

 

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 'সুজন' প্রার্থীদের এই তুলনামুলক চিত্রটি প্রস্তুত করেছে

 

তথ্য অধিকার আইনের খসড়া  (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় প্রেস-২ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা।)

[ ডাউনলোড করুন ]

স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ কমিটির প্রতিবেদন, ২০০৭

                        
 

সংস্কারের হালচাল’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

    গত ১৫ মে, ২০০৮ সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে ‘সংস্কারের হালচাল’ শীর্ষক এক বিশেষ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ‘সুজন’ সভাপতি অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ। বিশিষ্ট গবেষক সৈয়দ আবুল মকসুদ-এর সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সুজন’ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

 
নির্বাচন কমিশনারের নিকট বিভিন্ন তথ্য ও নতুন ভোটার তালিকা চেয়ে, সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আবেদন (pdf.file size 214 KB)
   
আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী চাই” শীর্ষক ‘সুজন’-এর গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

গত ৪ মার্চ ‘সুজন-সুশাসনের জন্য নাগরিকে’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাব-এর ভিআইপি লাউঞ্জে “আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী চাই” শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

   
   
   

‘কার্যকর গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলের সংস্কার’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

গত ৪ ফেব্রুয়ারি, ২০০৮ ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব-এর কনফারেন্স রুমে ‘কার্যকর গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলের সংস্কার’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

   
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচনী অলিম্পিয়াড সম্পন্ন

গত ৩ সেপ্টেম্বর, ২০০৭ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ে সচেতনতামূলক ‘নির্বাচনী অলিম্পিয়াড’ । সারা দেশের ৩০টি অঞ্চলে অনুষ্ঠিত বিজয়ী শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। (বিস্তারিত.......

   
“প্রধান রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা” শীর্ষক গোলটেবিল আলোচনা গত ২২ মে, ২০০৭ সকাল ৯.৩০টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব-এর ভিআইপি লাউঞ্জে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। “প্রধান রাজনৈতিক দলুগগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা” শীর্ষক এই গোলটেবিল আলোচনায় মূল ...(বিস্তারিত.......
   

“উন্নয়ন, স্বশাসন ও স্থানীয় সরকার” শীর্ষক গোলটেবিল বৈঠক

গত ১০ এপ্রিল, ২০০৭ সকাল ১০টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব-এর ভিআইপি লাউঞ্জে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।  (বিস্তারিত.....

   

“সংস্কার প্রস্তাব : বর্তমান ভাবনা” শীর্ষক গোলটেবিল আলোচনা

ত ২২ এপ্রিল, ২০০৭ সকাল ১০ টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব-এর ভিআইপি লাউঞ্জে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। “সংস্কার প্রস্তাব : বর্তমান ভাবনা” শীর্ষক এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন’-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। (বিস্তারিত....

   

“সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের লক্ষ্যে করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গত ১৮ ফেব্রুয়ারি ২০০৭, সকাল ১০.০০টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম এ “সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের লক্ষ্যে করণীয়” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সুজনের নির্বাহী সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব এম হাফিজউদ্দিন খান-এর সঞ্চলনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন (বিস্তারিত...

   
“সুশাসন ও উন্নয়ন: প্রেক্ষিত উপজেলা নির্বাচন” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

গত ১১ ফেব্রুয়ারি, ২০০৭ ‘স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ’ ও ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাব-এর ভিআইপি লাউঞ্জে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সুজন-এর সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক এর সঞ্চালনায়-(বিস্তারিত....

   

“একতরফা বিতর্কিত নির্বাচন থেকে বিলম্বিত সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনই শ্রেয়”-সুজন’-এর গোলটেবিল আলোচনায় বক্তাদের অভিমত

গত ১৩ ডিসেম্বর, ২০০৬ সকাল ৯.৩০টায় ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে সিরডাপ মিলনায়তনে “চলমান রাজনৈতিক সংকট উত্তরণের উপায়: কার কী করণীয়” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।বিস্তারিত.....

   

“ভোটার তালিকা নিয়ে জটিলতা ও উত্তরণের পন্থা” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গত ০৭ ডিসেম্বর, ২০০৬ সকাল ১১টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল রুমে “ভোটার তালিকা নিয়ে জটিলতা ও উত্তরণের পন্থা” শীর্ষক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

   

নির্বাচনী আইন সংস্কার এবং সুজনের প্রস্তাবসমূহ-ডাউনলোড করুন: Legal Aspects of Shujan's Reform Proposal, Recomendation of RPO

গণপ্রতিনিধিত্ব আদেশ - ১৯৭২

( html হিসাবে দেখুন )

নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ (পি ডি এফ 28.4mb)

   

'সংঘাত নয়, অর্থবহ সংলাপ ও সার্বিক সংস্কারে'র দাবিতে দেশব্যাপী 'সুজনে'র মানববন্ধন কর্মসূচি পালিত

সংঘাত নয়, অর্থবহ সংলাপ ও সার্বিক সংস্কারে'র দাবিতে আজ (০৭ অক্টোবর, ২০০৬) সকাল ১০.৩০টায় 'সুজন-সুশাসনের জন্য নাগরিক'-এর উদ্যোগে দেশের ৫৮টি জেলা সদরে, ১১১টি উপজেলা এবং অনেকগুলো ইউনিয়নসহ উল্লেখযোগ্য সংখ্যক স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।(বিস্তারিত.....

 

নবম জাতীয় সংসদের সম্ভাব্য প্রার্থীদের প্রোফাইল ওয়েবসাইটে দেওয়া শুরু হয়েছে

নবম জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সম্ভাব্য প্রার্থীদের প্রোফাইল সংগ্রহের কাজ চলছে। তাঁদের প্রোফাইল রাজনৈতিক দলসহ ভোটারদের সুবিধার্থে আমরা ওয়েবসাইটে প্রকাশ করছি। সারাদেশের সকল সম্ভাব্য প্রার্থীদের প্রতি আবেদন, আমাদের নির্দিষ্ট ফরম পুরণ করে আপনাদের প্রোফাইল পাঠিয়ে দিন। প্রার্থীদের তথ্য প্রকাশের মাধ্যমে ভোটাররা যাতে সৎ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে পেতে পারে এবং দেশ ও জাতি সঠিক নেতার সন্ধান পায়- সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। ভোটারগণ তাদের প্রার্থী বাছাইয়ে সচেষ্ট হবেন এবং মতামত দিতে পারবেন এই সাইটে। তথ্যফরম ডাউনলোড করুন

 

৬৪টি জেলার ভোটার তালিকা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী ২০০০ সালে প্রনীত বিদ্যমান ভোটার তালিকাকে ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রনয়ন করতে হবে ৷ এছাড়াও সুপ্রীম কোর্ট নির্বাচন কমিশনকে ভোটার তালিকার ডাটাবেজ তৈরী করার নির্দেশ দিয়েছেন
আমরা আনন্দের সাথে ঘোষনা করছি যে, 'সুজনে'র উদ্যোগে আমরা নির্বাচন কমিশনের তৈরী বিদ্যমান ভোটার তালিকার ৮৩টি সিডি বহু কাঠখড় পুড়িয়ে অনেক স্বেচ্ছাব্রতীর সহায়তায় কনভার্ট করে ওয়েবে পোষ্ট করা
শেষ করেছি ৷  দেখতে হলে এখানে ক্লিক করুন ...

 
নবম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম এবং তাদের তথ্যাদি
   
 

Home  / Feedback  / Subscribe

.

For technical information contact: webmaster
This site is developed and maintained by The Hunger Project-Bangladesh