আজকের কাগজ

ঢাকা বুধবার ১৯ শ্রাবণ ১৪১২, ৩ আগস্ট ২০০৫  

ফরিদপুর-১ উপনির্বাচন
প্রার্থীকে জনগণের সামনে ৮টি তথ্য উপস্থাপন করতে হবে

 মোস্-ফা কামাল মল্লিক, ফরিদপুর থেকে
আগামী ৬ আগষ্ট থেকে ফরিদপুর-১ আসন (মধুখালি-বোয়ালমারি-আলমডাঙ্গা) উপনির্বাচনে মনোনয়নপএ জমা নেওয়া শুরু হবে । ৭ আগষ্ট বাছাই করা হবে মনোনয়নপএ । ১৪ আগষ্ট মনোনয়নপএ প্রত্যাহারের শেষ দিন । গত ২৪ মে হাইকোর্ট কতৃক একটি রায়ের ফলে এবার দ্বিতীয়বারের মতো প্রার্থীদের জনগনের সামনে আটটি তথ্য উপস্থাপন করতে হবে । উল্লেখ্য, সুনামগজ্ঞ উপনির্বাচনে প্রথম বারের মতো অংশ নেওয়া প্রার্থীদের আটটি বিষয় জনগনের সামনে উপস্থাপন করা হয়েছিল । কিন্তু বেশিরভাগ প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। গতকাল ফরিদপুর জেলা প্রশাসক মো:নাছির উদ্দিন খান আজকের কাগজ'’কে জানান, প্রর্থীদের আটটি তথ্য জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন কার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি । এলাকার বিভিন্ন স্থানে তাদের তথ্যগুলো উপস্থাপন করা হবে । সব ধরনের নোটিশ বোর্ডে তাদের ব্যক্তিগত ওইসব তথ্য থাকবে । তিনি বলেন, এর ফলে জনগনের পক্ষে যোগ্য এবং ভালো ব্যক্তিকে মননোয়ন দেওয়া সম্ভব হবে । নির্বাচন কোনও অশুভ তৎপরতা যেন না চলে সেদিকেও আমাদের সর্তক দৃষ্টি থাকবে ।
প্রার্থীকে আটটি তথ্য জানিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এই নির্বাচনে যে তথ্যগুলো জনগণের সামনে উপস্থাপন করা হবে সেগুো হচ্ছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলায় অভিযুক্ত কিনা, অতীতে কোনও মামলা ছিল কিনা, তার পেশা আয়ের উৎস, ইতিপূর্বে জাতীয় সংসদ সদস্য ছিলেন কিনা, প্রার্থী ওপ্রার্থীর ওপর নির্ভরশীল ব্যক্তি/ব্যক্তিদের সম্পত্তি ও দায়দেনার বিরণী এবং ঋণ সংক্রান্- বিবরণী ।
নির্বাচন উপলক্ষে গতকাল ফরিদপরের একাধিক স্থানে বেসরকারি উনয়ন্নমুলক সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) ’সুশীল সমাজের করণীয় শীষর্ক’ মতবিনিময় সভায় আয়োজন করে । সভায় সুশাসনের পক্ষে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক পরিচালক ড:বদিউল আলম মজুমদার, বেসরকারি সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, কালিয়াকান্দী রাজবাড়ীর চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজনের ফরিদপুর জেলার শাখার সভাপতি এ্যাড. আহমদ হোসেন মিয়া, সদস্য সচিব লিয়াকত হোসেন কামাল, অধ্যাপক মো:শজাহান, গাজিউল কবীর চাঁদ, আবু সুফিয়ান, এফ্‌ম কাইয়ুম, রাকীব চৌধুরী প্রমুখ । মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা-কমৃচারী, নির্বাচিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, বেসরকারি ব্যক্তিরা অংশগ্রহন করেন ।
মতবিনিময় সভায় ড.বদিউল আলম মজুমদার বলেন, জনগণের তথ্য জানার অধিকার রয়েছে । তাকে কোনওভাবেই তথ্য থেকে বঞ্জিত করা যাবে না । নির্বাচনে প্রার্থীদের তথ্য জানা থাকলে জনগণের পক্ষে রায় দেওয়া অনেকটাই সহজ হয়ে যায়। তিনি বলেন, দেশের রাজনীতি এখন নিয়ন্-ণ করছে বিওশালীরা । এখানে সৎলোকরা অসহায় । জাতীয় নির্বাচনে সৎলোককে কিভাবে মনোনয়ন দেওয়া যায় তা দলের প্রধানদের ভাবতে হবে। নির্বাচিত ব্যক্তি যদি সৎ এবং যোগ্য না হয় তাহলে দেশের অবস্থা হবে খুবই ভয়াবহ । উল্লেখ্য, আওয়ামী লীগ সাংসদ কাজী সিরাজ বিএনপিতে যোগ দেওয়ায় ফরিদপুর-১ আসনের উপনির্বাচন আগামী ৩০ আগষ্ট অনুষ্ঠিত হবে । জেলা ফ্রশাসন সূএ েকে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩শ’৭৫।